শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
Title :
ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন..

কালার অ্যান্ড কোম্পানি লিমিটেড পোশাক কারখানায় কর্মরত অবস্থায় লিজা আক্তার নামের নারী শ্রমিক অসুস্থ হয়ে মৃ ত্যু হয়েছে

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৬৬ Time View

কালার অ্যান্ড কোম্পানি লিমিটেড পোশাক কারখানায় কর্মরত অবস্থায় লিজা আক্তার নামের নারী শ্রমিক অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে

নামঃ মোঃ খাইরুল ইসলাম শ্রীপুর উপজেলার প্রতিনিধি গাজীপুর

২৫ জুন ২০২৬ রোজ: বৃহস্পতিবার সকালে ৮ টা দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি পোশাক কারখানায় রাতের কাজ করা কর্মরত অবস্থায় লিজা আক্তার ৩৬ বছর নামের এক নারী শ্রমিক মারা গেছেন। এ ঘটনার পর সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকেরা।

আজ বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে উপজেলার টেপিরবাড়ি গ্রামে কালার অ্যান্ড কোং পোশাক কারখানার সামনে মাওনা-বরমী আঞ্চলিক সড়ক অবরোধ করে শ্রমিকেরা বিক্ষোভ করেন। ২ ঘণ্টা পর সকাল ১০টার দিকে পুলিশের এসে তাঁরা অবরোধ তুলে নেন।মারা যাওয়া শ্রমিক লিজা আক্তার পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলা গ্রামের বিদ্যুৎ মিয়ার স্ত্রী। তিনি শ্রীপুরের আনসার রোড এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।

আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কারখানায় কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লিজা আক্তার। দ্রুত তাঁকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রমিকদের অভিযোগ অসুস্থবোধ করায় কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিলেন লিজা। কিন্তু কর্তৃপক্ষ সেই আবেদন মঞ্জুর করেনি। একই রাতে মোসা. শোভা নামের আরেক শ্রমিকও অসুস্থ হয়ে পড়েন। তাঁকে মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রমিকদের অভিযোগ, কারখানায় সকাল ৮ টায় কাজ শুরু হলেও রাত ১২টা এমনকি কোনো কোনো দিন রাত ২টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হয়। পরদিন সকাল ৮ টায় আবার কাজে আসতে হয়। দীর্ঘ কর্মঘণ্টার কারণে শ্রমিকেরা বিভিন্ন সময় অসুস্থ হয়ে পড়েন। এ ছাড়া প্রশাসনিক কর্মকর্তা ও সুপারভাইজাররা শ্রমিকদের মানসিক নির্যাতন করেন। কেউ প্রতিবাদ করলে তাঁদের চাকরিচ্যুত বা নানাভাবে হয়রানি করা হয়। কারখানার শ্রমিক মোসা. রাজিয়ার ভাষ্য অসুস্থতার কারণে আগে ১৫ দিনের ছুটি কাটিয়েছেন লিজা আক্তার। ছুটি শেষে গতকাল বুধবার তিনি কাজে যোগ দেন। পরে আবার অসুস্থবোধ করায় তিনি আবার ছুটি চেয়েছিলেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ ছুটি দেয়নি।

আরেক শ্রমিক আল আমিনের ভাষ্য দীর্ঘক্ষণ কাজ করানোর পর শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়লেও কর্তৃপক্ষ তাঁদের ছুটি দিতে অনীহা দেখায়। অসুস্থতার কারণে লিজাও ছুটি পাননি। অবশেষে কারখানার ভেতরেই তাঁর মৃত্যু হলো। তার পরিবার এ ঘটনার বিচার দাবি করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা বিজন মালাকার বলেন গতকাল রাতে লিজা নামের এক নারীকে মৃত্য অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চিকিৎসক আবুল হোসেন মোসা. শোভা নামের এক নারী শারীরিক দুর্বলতা নিয়ে তাঁদের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এসব বিষয়ে কথা বলতে কারখানা কর্তৃপক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শাহীনুর আলম বলে একজন শ্রমিক ছুটি না পেয়ে কারখানায় কাজ করছিলেন। সেখানে তাঁর মৃত্যু হওয়ার জেনে শ্রমিকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছিলেন। তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন তাঁরা কারখানার সামনে বিক্ষিপ্তভাবে অবস্থান করছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews