শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
Title :
ঢালীস আম্বার নিবাসে মুন্সীগঞ্জ জেলা ৯৩ ব্যাচের মিলনমেলা ও বন্ধু আড্ডা অনুষ্ঠিত সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নর্থ ল্যান্ড স্কুল অ্যান্ড কলেজে দেশীয় ফল উৎসব অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৭১ Time View

নর্থ ল্যান্ড স্কুল অ্যান্ড কলেজে দেশীয় ফল উৎসব অনুষ্ঠিত

মো:শরিফ উদ্দিন মোল্লা জেলা প্রতিনিধি লালমনিরহাট

আজ ২৫/০৬/২০২৫ ইং সকাল ১১ ঘটিকা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নর্থ ল্যান্ড স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের উদ্যোগে বর্ণাঢ্য দেশীয় ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশীয় ফলের পরিচিতি, পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরির লক্ষ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপজন মিত্র। তিনি শিক্ষার্থীদের উদ্যোগের প্রশংসা করে বলেন, দেশীয় ফল আমাদের ঐতিহ্য ও পুষ্টির গুরুত্বপূর্ণ উৎস। নতুন প্রজন্মকে এসব ফলের সঙ্গে পরিচিত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল কায়েস হিরু এবং পরিচালক মাহাবুব উল আলম। তারা শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্থ ল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। উৎসবে শিক্ষার্থীরা আম, কাঁঠাল, লিচু, জাম, পেয়ারা, আনারসসহ বিভিন্ন দেশীয় ফলের আকর্ষণীয় প্রদর্শনী করেন। পুরো ক্যাম্পাস উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের পরিবেশনা ও ফল প্রদর্শনী পরিদর্শন করেন এবং এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews