
জামালপুরে ১৫ কেজি গাঁ জা সহ মা দ ক কারবারি আ ট ক-৪
মোঃ আজাদ হোসেন নিপুঃ-
জামালপুর জেলা প্রতিনিধি।।
জামালপুর জেলাকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
জামালপুর জেলা পুলিশ সূত্রে জানা যায় যে, পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে গত বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর-শেরপুর মহাসড়কের উত্তর কুটুরিয়া এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়।
অভিযানে ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এস. এম. নুর মোহাম্মদের নেতৃত্বে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। এ ঘটনায় ঘটনাস্থল থেকে চারজনকে(০৪) গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)-এর ১৯(খ) ধারায় জামালপুর সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের উৎস, সরবরাহ চক্র এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে জামালপুর জেলাকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।