শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
Title :
ঢালীস আম্বার নিবাসে মুন্সীগঞ্জ জেলা ৯৩ ব্যাচের মিলনমেলা ও বন্ধু আড্ডা অনুষ্ঠিত সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৩৭ Time View

সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

মোঃ হামিদুর রহমান, সাপাহার উপজেলা প্রতিনিধি:

প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত পথচারী ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে নওগাঁর সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে বিনামূল্যে শরবত বিতরণ ও যানজট নিরসনে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকায় এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় আমের বাজারে আগত ব্যবসায়ী, পথচারী, রিকশাচালক, ভ্যানচালক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করেন মুক্ত স্কাউটের সদস্যরা।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার মুক্ত স্কাউটের কমিশনার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্ত স্কাউটের সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান (কল্লোল), মুক্ত স্কাউটের সহ-সভাপতি শফিকুল ইসলাম, পরিচালক সাহাবুদ্দীন এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সারোয়ার জাহান চৌধুরী (লাবু) বলেন, সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মানুষের কল্যাণে কাজ করাই মুক্ত স্কাউটের মূল লক্ষ্য। ভবিষ্যতেও জনসেবামূলক ও মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

এ সময় স্থানীয়রা মুক্ত স্কাউটের এ ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রচণ্ড দাবদাহে এক গ্লাস ঠান্ডা শরবত পথচারী ও শ্রমজীবী মানুষের জন্য যেমন স্বস্তি এনে দিয়েছে, তেমনি যানজট নিরসনে স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকাও প্রশংসার দাবিদার।

কর্মসূচিতে মুক্ত স্কাউটের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews