
সাইবার অপরাধমুক্ত নীলফামারী গড়তে আমরা বদ্ধপরিকর জেলা পুলিশ নীলফামারী।
সুমন রায়
সৈয়দপুর,উপজেলা প্রতিনিধি
সাইবার সংক্রান্ত যেকোনো সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন মহোদয় সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন। নীলফামারী জেলাকে সব ধরণের ডিজিটাল প্রতারণা ও সাইবার অপরাধ থেকে সম্পূর্ণ মুক্ত রাখতে। অপরাধীদের দ্রুত সময়ে মধ্যে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
বিশেষ সতর্কবার্তা:
”সাইবার সেল”~এর নাম ব্যবহার করে কিংবা জেলা পুলিশের পরিচয় দিয়ে যদি কোনো প্রতারক চক্র সাধারণ মানুষের সাথে প্রতারণা করার চেষ্টা করে, তবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। পুলিশ সুপারের কঠোর নির্দেশনায়, এমন প্রতারণামূলক কাজের সাথে জড়িত অপরাধীদের দ্রুত সময়ে মধ্যে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
সচেতন থাকুন, নিরাপদ থাকুন:
যেকোনো সাইবার অপরাধ বা অনলাইনের মাধ্যমে প্রতারিত হলে সরাসরি নীলফামারী জেলা পুলিশের সাইবার সেলের সাথে যোগাযোগ করুন। মোবাইল : 01320136290