শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
Title :
ঢালীস আম্বার নিবাসে মুন্সীগঞ্জ জেলা ৯৩ ব্যাচের মিলনমেলা ও বন্ধু আড্ডা অনুষ্ঠিত সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

গোবিন্দগঞ্জে হানিট্র‍্যাপ চক্রের নারী সদস্যসহ গ্রে ফ তা র ৩

  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৭০ Time View

গোবিন্দগঞ্জে হানিট্র‍্যাপ চক্রের নারী সদস্যসহ গ্রে ফ তা র ৩

গাইবান্ধা জেলা প্রতিনিধি ঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংঘবদ্ধ হানিট্র‍্যাপ চক্রের এক নারীসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় জিম্মি দশা থেকে এক যুবককে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার দরবস্ত ইউনিয়নের সিংজানি (কালিতলা) এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন – উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সুন্দইল এলাকার আবু সাঈদ লিমনের স্ত্রী রমীম আক্তার রিপা (২৫), কামারদহ ইউনিয়নের বকশীচর এলাকার মৃত নইবরের ছেলে মোস্তফা (৪৫) এবং গুমানীগঞ্জ ইউনিয়নের বালুভরা এলাকার মৃত রমজান আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৮)।

জানা গেছে, একজন যুবককে উপজেলার দরবস্ত ইউনিয়নের কালিতলা এলাকায় একটি ভাড়া বাসায় হাত-পা বেঁধে টাকার জন্য নির্যাতন করার সময় তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। তখন তারা ভিকটিমের কাছে পুরো ঘটনাটি শুনে তাকে উদ্ধার করে এবং হানিট্র‍্যাপ চক্রের সদস্যদের ঘরের ভেতর অবরুদ্ধ করে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে চক্রের তিন সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়।

নাম না প্রকাশ করার শর্তে ভিকটিম জানান, রমীম আক্তার রিপা সুকৌশলে মুঠোফোনের মাধ্যমে তাকে বাড়িতে ডাকে। সকাল ১১টার দিকে তার বাড়ির সামনে গেলে শয়নকক্ষের ভেতরে ডেকে নিয়ে গোপনে মোবাইলে কিছু ভিডিও ধারণের চেষ্টা করে। এতে আপত্তি জানালে তখন মোস্তফা ও শহিদুল জোরপূর্বক ঘরে ঢুকে তার কাছে টাকা দাবি করে। তারা ভয় দেখায়, টাকা না দিলে মোবাইলে দু’জনের ভিডিও ধারণ করে ইন্টারনেটে ভাইরাল করে দিবে। সে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা মারধর শুরু করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, গ্রেফতার তিনজন উপজেলার বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে হানিট্রাপের মাধ্যমে লোকজনকে আটকে রেখে নির্যাতন ও টাকা আদায় করে আসছিল। আজ পুলিশ তাদের গ্রেফতার করেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews