শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
Title :
ঢালীস আম্বার নিবাসে মুন্সীগঞ্জ জেলা ৯৩ ব্যাচের মিলনমেলা ও বন্ধু আড্ডা অনুষ্ঠিত সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ধামরাই সরকারি কলেজের উন্নয়নে এমপি তমিজ উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৪৭ Time View

ধামরাই সরকারি কলেজের উন্নয়নে এমপি তমিজ উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি।

ধামরাই সরকারি কলেজের বিভিন্ন উন্নয়ন উদ্যোগের আশ্বাস সার্বিক উন্নয়ন ও শিক্ষার মনোন্নয়নে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইফতেকার আলী মহোদয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা-২০ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলে কলেজের সম্মানিত উপাধ্যক্ষ, শিক্ষক পরিষদের সম্পাদকসহ অন্যান্য শিক্ষকবৃদ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে কলেজের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ এবং শিক্ষক সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এ সময় মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন সাহেব ধামরাই সরকারি কলেজের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি শিক্ষা সম্প্রসারণ ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কলেজের জন্য অডিটোরিয়াম সহ দশতলা বিশিষ্ট একাডেমি ভবন নির্মাণ, ছাত্রী হোস্টেল স্হাপন এবং বিভিন্ন বিভাগে শিক্ষক সংকট নিরসনে প্রয়োজনীয় শিক্ষক পদায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ডিও লেটার প্রদান করেন।

সাক্ষাৎ শেষে কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ প্রফেসর মোঃ ইফতেকার আলী,উপাধ্যক্ষসহ প্রতিনিধি দলের সদস্যরা মাননীয় এমপি মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। একই সঙ্গে তাঁকে কলেজের বার্ষিক ম্যাগাজিন স্পৃহা উপহার হিসেবে প্রদান করা হয়।

কলেজ সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, মাননীয় এমপির আন্তরিক উদ্যোগ ও সহযোগিতার মাধ্যমে ধামরাই সরকারি কলেজের অবকাঠামোগত উন্নয়ন এবং শিকার মান আরও সমৃদ্ধ হবে,যা শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews