শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
Title :
ঢালীস আম্বার নিবাসে মুন্সীগঞ্জ জেলা ৯৩ ব্যাচের মিলনমেলা ও বন্ধু আড্ডা অনুষ্ঠিত সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

টেকনাফে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে ছু রি কা ঘাত, এলাকায় আতঙ্ক

  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৩৪ Time View

টেকনাফে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে ছুরিকাঘাত, এলাকায় আতঙ্ক

​ মোহাম্মদ রায়হান ইসলাম
উপজেলা প্রতিনিধি (টেকনাফ)

কক্সবাজারের টেকনাফে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ডাকাত দলের ছুরিকাঘাতে আবু বকর ছিদ্দিক (২৫) নামের এক মুদি দোকান ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। গত রাতে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের সামনে এই নির্মম হামলার ঘটনা ঘটে।
​আহত আবু বকর ছিদ্দিক টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল গেট এলাকার একজন মুদি দোকান ব্যবসায়ী।
​স্থানীয় সাধারন জনগণের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গত রাতেও ব্যবসায়ী আবু বকর ছিদ্দিক দোকান বন্ধ করে নিজ বাসায় ফিরার পথে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে পৌঁছালে একদল
ডাকাত ও সন্ত্রাস তার ওপর অতর্কিত হামলা চালায়। এই সময় ডাকাত দল ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। তার ওখান থেকে পালিয়ে যায় , পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে । পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তারা দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।

পরে স্থানীয় সাধারণ জনগণ যা বলেন?
​উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ ও সরকারি দপ্তর যদি নিরাপদ না থাকে তাহলে আমরা সাধারণ জনগণ কোথায় নিরাপদ
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যবসায়ী জানান, এই ঘটনার পর তারা রাতে দোকানপাট খোলা রাখতে ভয় পাচ্ছেন এবং দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন ।
প্রাথমিকভাবে এই হামলার পেছনে কারা জড়িত বা তাদের প্রকৃত পরিচয় কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাটি খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।
​এ বিষয়ে টেকনাফ মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করতে পুলিশি তৎপরতা চালানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews