শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
Title :
ঢালীস আম্বার নিবাসে মুন্সীগঞ্জ জেলা ৯৩ ব্যাচের মিলনমেলা ও বন্ধু আড্ডা অনুষ্ঠিত সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

বাসাইলে ৪০ পিস ই য়া বা ও ৩০০ গ্রাম গাঁ জা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৪৭ Time View

বাসাইলে ৪০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজাসহ আতিকুর রহমান (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২৬ জুন) রাতে উপজেলার ফুলকি ইউনিয়নের ময়থা উত্তরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত আতিকুর রহমান ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৭টার দিকে ময়থা উত্তরপাড়ায় অভিযান চালানো হয়। এসময় আতিকুর রহমানের নিজ বসতঘর তল্লাশি করে ৪০ পিস ইয়াবা এবং ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আতিকুর রহমান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বাসাইল ও টাঙ্গাইল সদর থানায় ইতিপূর্বে সাতটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সে বাসাইল থানাসহ আশেপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

​এ ঘটনায় বাসাইল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে পুলিশ প্রহরায় তাকে টাঙ্গাইলের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

​বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও জুয়া নির্মূলে পুলিশি অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews