শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
Title :
ঢালীস আম্বার নিবাসে মুন্সীগঞ্জ জেলা ৯৩ ব্যাচের মিলনমেলা ও বন্ধু আড্ডা অনুষ্ঠিত সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

শিবগঞ্জে বাদল-হিরু পরিষদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৪৫ Time View

শিবগঞ্জে বাদল-হিরু পরিষদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে শিবগঞ্জ উপজেলার ব্যবসায়ীদের উদ্যোগে বাদল-হিরু পরিষদের এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) শিবগঞ্জে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী বুলবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে গোলাপ ফুল প্রতীকের সভাপতি প্রার্থী আতিকুর রহমান বাদল।

প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান বাদল বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক চেম্বার গঠন এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বাদল-হিরু পরিষদ নিরলসভাবে কাজ করবে। তিনি আসন্ন নির্বাচনে ব্যবসায়ীদের দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে আনারস প্রতীকের সহ-সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু বলেন, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে একটি শক্তিশালী, কার্যকর ও ব্যবসাবান্ধব চেম্বার গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে পরিষদের সকল প্রার্থীকে বিজয়ী করতে ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি পদপ্রার্থী মামদুদুর রহমান শিপন, পরিচালক পদপ্রার্থীরা পরিমল চন্দ্র দাস, শামসুল হক বেনু, রাসেদুল ইসলাম, মতিয়ার রহমান, শফিকুল ইসলাম খোকন, আজিজার রহমান মিলটন, খন্দকার মেজবাহুল হক রন্টু, শাহিনুর ইসলাম সবুজ, এস এম নুরই আলম সিদ্দিকী পল্লব, সাবেক ছাত্রনেতা ও সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান মানিক, বিশিষ্ট ব্যবসায়ী চপল, জুলফিকার রহমান খোকন, রজিতসহ শিবগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, বাদল-হিরু পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যরা।

মতবিনিময় সভায় বক্তারা ব্যবসায়ীদের কল্যাণে কার্যকর ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আসন্ন চেম্বার নির্বাচনে বাদল-হিরু পরিষদের প্রার্থীদের বিজয়ী করতে সকল ব্যবসায়ীর ঐক্যবদ্ধ সমর্থন কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews