শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
Title :
ঢালীস আম্বার নিবাসে মুন্সীগঞ্জ জেলা ৯৩ ব্যাচের মিলনমেলা ও বন্ধু আড্ডা অনুষ্ঠিত সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২৮ Time View

যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সাহের আলী রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ২ নং শৌলমারী ইউনিয়নে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইউনিয়ন যুবদল। সারা দেশে চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার চর বোয়ালমারী থেকে বাঘেরহাটগামী সড়কের পাশে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ নাজিম উদ্দিন আকন্দ, সদস্য সচিব মোঃ মশিউর রহমান পলাশ, সদস্য রাজিউল ইসলাম রুমান ও ওয়ালিদ বিন বকুল।
এছাড়াও উপস্থিত ছিলেন ২ নং শৌলমারী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোস্তাক আহমেদ, সদস্য সচিব মোঃ নাজমুল হুদা, যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলামসহ ইউনিয়ন যুবদলের নয়টি ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী।
এ সময় নেতৃবৃন্দ বলেন, বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বিশুদ্ধ অক্সিজেন সরবরাহের মাধ্যমে মানবজীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।
“বেশি বেশি বৃক্ষরোপণ করুন, পরিবেশ বাঁচান, সবুজ বাংলাদেশ গড়ুন”—এই স্লোগানকে সামনে রেখে ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews