শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
Title :
ঢালীস আম্বার নিবাসে মুন্সীগঞ্জ জেলা ৯৩ ব্যাচের মিলনমেলা ও বন্ধু আড্ডা অনুষ্ঠিত সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

পূর্বধলায় ১৩ কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ, পাষন্ড পিতা গ্রে প্তা র

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৪৬ Time View

পূর্বধলায় ১৩ কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ, পাষন্ড পিতা গ্রে প্তা র

সানোয়ার হোসেন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় নিজের ১৩ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে সজিত (৩০) নামের এক পাষণ্ড পিতাকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানা পুলিশ।

গতকাল শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে উপজেলার আগিয়া ইউনিয়নের কৈলাটি গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত সজিত কৈলাটি গ্রামের মৃত বছির শেখের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সজিত তার নিজ ঘরে ১৩ বছর বয়সী শিশু কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভিকটিমের চিৎকার ও কান্নাকাটি শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। আশপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে সজিত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সজিতকে গ্রেপ্তার করে এবং ভিকটিমকে হেফাজতে নেয়।

এ ঘটনায় ভিকটিমের প্রতিবেশী চাচা মাইদুজ্জামান সরকার বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সজিত চরম মাদকাসক্ত। এর আগেও সে তার নিজের মাকে ধর্ষণের চেষ্টা করেছিল, যার ফলে লোকলজ্জা ও প্রাণভয়ে তার মা বাড়ি ছেড়ে পালিয়ে যান।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী শিশুটি তার বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে। পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সজিতও নিজের মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করে। গ্রেপ্তারকৃত অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews