শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
Title :
ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন..

চন্দ্রগঞ্জে শিক্ষিকার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি

  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৪১ Time View

জসিম উদ্দিন জেলা প্রতিনিধি 

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাত্রীবেশে সিএনজি চালিত অটোরিকশায় উঠে শিক্ষিকা লক্ষ্মীরানী নাথ কে মারধর করে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনার প্রতিবাদে চন্দ্রগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। তাঁরা এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষিকার ওপর এমন বর্বরোচিত হামলা ও ছিনতাইয়ের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। চন্দ্রগঞ্জ থানা থেকে অল্প দূরত্বে এমন ঘটনা ঘটায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে যদি একজন শিক্ষিকাও নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

 

বক্তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে চন্দ্রগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে পুলিশি টহল বৃদ্ধি, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত এবং ছিনতাই প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

 

উল্লেখ্য, বুধবার (১১ নভেম্বর) বিকেলে চন্দ্রগঞ্জের আফজাল রোড এলাকায় যাত্রীবেশে সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুর্বৃত্তরা ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা লক্ষ্মীরানী নাথকে মারধর করে তাঁর কানের ও গলার স্বর্ণালংকার এবং নগদ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। পরে তাঁকে আহত অবস্থায় সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

 

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মানববন্ধন থেকে শিক্ষিকার নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন সবাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews