
ঢাকা আশুলিয়া এলাকা থেকে আওয়ামী লীগের ০১ (এক) জন নেতা গ্রেফতার।
মোহাম্মদ উজ্জল খান স্টাফ রিপোর্টার (ঢাকা)
ডিবি (উত্তর) তারিখ ২৪/০৬/২০২৬ খ্রি.
ঢাকা জেলা কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ০১জন নেতা গ্রেফতার। ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া এবং এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ গত ২৭/০৬/২০২৬ খ্রি. তারিখ রাত ২৩.৩০ ঘটিকায় ঢাকা আশুলিয়া থানা এলাকা হইতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন, আওয়ামীলীগ সরকারের দোসর, পাবনা জেলার আমিনপুর থানা যুবলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী এবং নতুন সংগঠন “বাংলাদেশ মুক্তির ডাক ৭১” আমিনপুর থানার সভাপতি আসামী ১। মোঃ সাদ্দাম শেখ (৩৪), পিতা-নূরালী শেখ, মাতা-মোসাঃ রেশমা খাতুন, সাং-ভাটিকয়া, থানা-আমিনপুর, জেলা- পাবনা, এ/পি সাং-জামগড়া (নারী ও শিশু হাসপাতালের পিছনে), থানা-আশুলিয়া, জেলা- ঢাকাকে গ্রেফতার করেন। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকাসহ আশপাশ এলাকায় ঝটিকা মিছিলে নেতৃত্ব দিয়ে আসছিল।
উক্ত আসামীকে আশুলিয়া থানার মামলা নং-২২, তারিখ-২২/০৮/২০২৪ খ্রি. ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩০২/১১৪/৩৪ পেনাল কোডে গ্রেফতার দেখানো পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।