শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
Title :
সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

রামগড়ে মাদ্রাসার ছাত্রী ধ র্ষ ণে র চেষ্টা, আসামি আ ট ক

  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৫৫ Time View

রামগড়ে মাদ্রাসার ছাত্রী ধর্ষণের চেষ্টা, আসামি আটক
ডাঃশহিদুল ইসলাম শহীদ
জেলাপ্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে জুলাই শহিদের মাদ্রাসাপড়ুয়া এক নাবালিকা আত্মীয়াকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে রামগড় থানা পুলিশ।

আটকৃতের নাম ওমর ফারুক (৪০)। তিনি ভিকটিমের সহপাঠিনীর বাবা ও পেশায় চা দোকানদার। ঘটনাটি ঘটেছে উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিপাড়া এলাকায়।
ভিকটিমের আত্মীয় ও জুলাই শহিদ মজিদের বড় ভাই মইন জানান, শুক্রবার দুপুরে সপ্তম শ্রেণির ওই ছাত্রী (১৩) নানির বাড়ির রান্নাঘরে একা কাজ করছিল। এ সময় জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রতিবেশি ওমর ফারুক রান্নাঘরে ঢুকে তাকে প্রথমে কুপ্রস্তাব দেয়।

প্রস্তাব প্রত্যাখ্যান করলে ওমর ফারুক তাকে জড়িয়ে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে এবং টেনে-হেঁচড়ে তার পরনের কাপড় ছিঁড়ে ফেলে। এ সময় ভিকটিমের আর্তচিৎকারে অভিযুক্ত পালিয়ে যায়। ঘটনার সময় ভিকটিমের নানী পার্শ্ববর্তী জলাশয়ে মাছ ধরছিলেন এবং বাড়ির অন্য সদস্যরা রামগড়ে আত্মীয়ের বাড়িতে ছিলেন।
ঘটনার পর অভিযুক্ত গা ঢাকা দিলে শুক্রবার রাত ১টার দিকে ভিকটিমের মামা বাদী হয়ে রামগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এলাকাবাসীর সহযোগিতায় শনিবার সন্ধ্যায় ওমর ফারুককে আটক করে পুলিশে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
রামগড় থানার ওসি মো. নাজির আলম বলেন, “আজ শনিবার সন্ধ্যায় এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্তকে আটক করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews