শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
Title :
সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

৮ মাসের শিশুর ম র দে হ পুকুরে উ দ্ধা র, মাকে আ ট ক করে পুলিশের কাছে সোপর্দ

  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৫৩ Time View

৮ মাসের শিশুর মরদেহ পুকুরে উদ্ধার, মাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ

মোঃ আজাদ হোসেন নিপুঃ-
জামালপুর জেলা প্রতিনিধি।।

জামালপুরের ভাবকী গ্রামের গোয়ালবাড়ি এলাকায় রোববার ২৮ জুন ২০২৬ ইং ভোরে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, শিশুটির মা তাকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে পালানোর চেষ্টা করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, খাদেমের ছেলে হুমায়ুনের ৮ মাস বয়সী সন্তানকে ভোরে পুকুরে ফেলে দেওয়া হয়। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান এবং শিশুটিকে উদ্ধার করেন। এ সময় শিশুটির মাকে পালানোর চেষ্টা করতে দেখলে স্থানীয়রা তাকে আটক করেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কজনিত বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে এ বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কারণ নিশ্চিত করেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পরকীয়ার অভিযোগও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় এবং আটক নারীকে হেফাজতে নেয়।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews