শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
Title :
সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

সেনবাগ সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩৮ Time View

সেনবাগ সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

মোঃ আবদুল মোতালেব
স্টাফ রিপোর্টার নোয়াখালী :-

সেনবাগ সরকারি ডিগ্রী কলেজে ২৮ জুন রোববার নোয়াখালীর সেনবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সম্মানে বিদায়ী সংবর্ধনা, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় সেনবাগ সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সফলতা, শিক্ষা জীবনের অগ্রগতি এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনবাগ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শামীম হোসেন। সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাফিউল আজম সামি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ তাসলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফখরুল ইসলাম রুবেল, সেনবাগ পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. আলাউদ্দিন এবং ছাত্রনেতা শাকের হোসেন মিরন ও মো. শাহজালাল সাজু। এছাড়া ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক পরীক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর জীবনে এইচএসসি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তারা পরীক্ষার্থীদের অধ্যবসায়, সততা ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নিয়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের আহ্বান জানান। একই সঙ্গে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে পরীক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত অতিথিরা বলেন, শিক্ষা অর্জনের মাধ্যমে দক্ষ, সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করাই হবে শিক্ষার্থীদের সবচেয়ে বড় সাফল্য।
অংশগ্রহণকারীরা জানান, পরীক্ষার্থীদের মানসিকভাবে উৎসাহিত করতে এমন আয়োজন অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews