
ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান “সরকারি কলেজ “।
মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি।
আজ (২৮ জুন)রবিবার
ঢাকার ধামরাই সরকারি কলেজ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
পুরস্কার বিতরণে প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকার কথা ছিলো মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, ধামরাই থানা বিএনপির সভাপতি জনাব সামছুল হক সাহেব। অনুষ্ঠানের আগেই মাদক বিরোধী ব্যালীর আয়োজন করা হয়।
এর সাথে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুজ্জামান স্বপন এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার মারুফ সিকদার,ও জাহিদ তালুকদার।
ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ জনাব ইফতেকার আলী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সভাপত্বিত করেন জনাব ইফতেকার আলী ধামরাই সরকারি কলেজ।
তিনি আরও বলেন মাদক থেকে বিরুদ্ধে রুখে দাঁড়ানো সকল ছাত্র ছাত্রীদের কাজ করার আহবান জানান। সেই সাথে রাজনৈতিক অঙ্গনে নেতৃত্ব বৃন্দ সকলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করার জন্য আহবান জানানো হয়।
উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সকল কোমলমতি ছাত্র ছাত্রীদের বিদায়ের বানী শুনিয়ে সমাপ্তি ঘোষনা করেন।