শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
Title :
সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

অভিযানে গিয়ে দখলদারদের হামলায় বন বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও বনবিভাগের অধীন দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিক

  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২২ Time View

অভিযানে গিয়ে দখলদারদের হামলায় বন বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও বনবিভাগের অধীন দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিক

নাম: মোঃ খাইরুল ইসলাম শ্রীপুর উপজেলার প্রতিনিধি গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে অবৈধ দখল উচ্ছেদ অভিযানে গিয়ে দখলদারদের হামলায় বন বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও বনবিভাগের অধীন দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিকসহ ১৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার ৩০ জুন শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের আবদার উচ্ছেদ অভিযানে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, ঢাকা বন বিভাগের শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান শ্রীপুর সদর বিট কর্মকর্তা আকতার হোসেন সাতখামাইর বিট কর্মকর্তা বিপ্লব হোসেন ফরেস্ট গার্ড আলমগীর দেওয়ান শাকিল কামাল মিয়া আলমগীর হোসেন আবদুল মজিদ ও গাড়ি চালক সোহেলসহ ১৬ জন আহত হয়েছেন।

শ্রীপুর রেঞ্জের অধীন সাতখামাইর বিটের বিট কর্মকর্তা বিপ্লব হোসেন জানান শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের আবদার এলাকায় ২নং খতিয়ান ভুক্ত বনভিাগের জমি দখল করে ঘর তুলছিলেন স্থানীয় দুলাল ও আরমান। মঙ্গলবার সকালে শ্রীপুর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমানের নেতৃত্বে বনবিভাগের প্রায় ২০ থেকে ২৫ জন কমকর্তা-কর্মচারী ও হাজিরা ভিত্তিক শ্রমিক নিয়ে ওই জমি উদ্ধারে যান। বেলা সাড়ে ১১ টার দিকে দখলদার দুলাল ও আরমান উচ্ছেদে বাধা দেয়। এসময় তাদের নেতৃত্বে অর্ধশতাধিক মানুষ দেশীয় অস্ত্র নিয়ে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে রেঞ্জ কর্মকতা ও সদর বিট কর্মকর্তাসহ ১৬ জন আহত হয়েছে। উচ্ছেদে ব্যবহার করা শ্রীপুর রেঞ্জ কর্মকর্তার গাড়িও ভাংচুর করা হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বন বিভাগ।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বিজন কুমার মালাকার বলেন আহতদের মধ্যে রেঞ্জ কর্মকর্তা ও সদর বিট কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনুল আলম জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তরা এলাকা ছেড়েছেন। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হলে বলে ওসি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews