শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

আইডিআর এর নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচছা :কেউ এগিয়ে, কেউ নীরব—কেন এই দূরত্ব?

  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৬৯ Time View

আইডিআর এর নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচছা :কেউ এগিয়ে, কেউ নীরব—কেন এই দূরত্ব?

মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি।

বাংলাদেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ -র নতুন চেয়ারম্যান হিসাবে মীর নাদিয়া নিভিন দায়িত্ব নেওয়ার পর বীমা অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। দেশের প্রথম নারী চেয়ারম্যান হিসেবে তার নিয়োগ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। দায়িত্ব গ্রহণের পরপরই কয়েকটি বীমা কোম্পানি ফুলেল শুভেচ্ছা, অভিনন্দন বার্তা ও সৌজন্য সাক্ষাতের মাধ্যমে তাকে স্বাগত জানিয়েছে। এর মধ্যে জীবন ও সাধারন বীমা—দুই খাতের কিছু প্রতিষ্ঠানের নাম ইতোমধ্যে সামনে এসেছে। কিন্তু প্রশ্ন উঠেছে অন্য জায়গা—যারা এখনো শুভেচ্ছা জানায়নি, তারা কোথায়? তাদের এই নীরবতার কারণ কী? এটি কি কেবল সময়ের অভাব, নাকি নতুন নেতৃত্বেকে ঘিরে এখনো এক ধরনের দূরত্ব, অস্বস্তি কিংবা হিসাব-নিকাশ কাজ করছে? বীমা খাতের ভেতরে-বাইরে এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। সাধারণত দেশের কোন গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক সংস্থায় নতুন চেয়ারম্যান বা প্রধান নিয়োগ পেলে সংশ্লিষ্ট খাতের প্রতিষ্ঠানগুলো সৌজন্য শুভেচ্ছা জানান। এটি কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং পারস্পারিক সম্মান, পেশাগত সৌজন্য এবং ভবিষ্যৎ সম্পর্কের একটি ইতিবাচক বার্তাও বহন করে। বিশেষ করে এমন এক সময়ে, যখন দেশের বীমা খাত নানা সংকট, আস্হাহীনতা, দাবি নিষ্পত্তির জট, শৃঙ্খলার প্রশ্নে চাপে রয়েছে—তখন নতুন চেয়ারম্যানকে ঘিরে পুরো খাতের একসঙ্গে ইতিবাচক বার্তা দেওয়ার সুযোগ ছিল। কিন্তু বাস্তবতা হলো, কিছু কোম্পানি এগিয়ে এলেও অনেক প্রতিষ্ঠান এখনো দৃশ্যত নিরব। এই নীরবতা নিছক ব্যস্ততার ফল—এমন ব্যাখ্যা দেওয়া যেতে পারে। আবার এটাও অস্বীকার করার উপায় নেই যে, বীমা খাতে দীর্ঘদিন ধরেই নানা গ্রুপিং, লবিং, ব্যক্তি কেন্দ্রিক অবস্থান ও ক্ষমতার অদৃশ্য বলয় নিয়ে আলোচনা রয়েছে। হলে প্রশ্ন জাগতেই পারে—কেউ কি এখনো পরিস্থিতি বুঝে নিতে চাইছে? কেউ কি অপেক্ষা করছে বাতাস কোন দিকে যায় তা দেখার জন্য? নাকি নতুন চেয়ারম্যানের সংস্কারমুখী অবস্থান অনেকের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে—এই হিসাবেই কিছু প্রতিষ্ঠান এখনো দূরত্ব বজায় রাখছে? অবশ্য শুভেচ্ছা দেওয়া না—দেওয়ার মধ্যেই সবকিছুর বিচার শেষ হয়ে যায় না। মূল বিষয় হলো, নতুন চেয়ারম্যানের নেতৃত্বে বীমা খাত কতটা স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনআস্থাভিত্তিক পথে এগোতে পারে। মীর নাদিয়া নিভিন ইতোমধ্যে সুশাসন, দাবি নিষ্পত্তি, আর্থিক স্মৃতি শীলতা ও আধুনিক তদারকি কাঠামোর কথা বলেছেন। এখন দেখার বিষয়, বীমা কোম্পানিগুলো তার এই উদ্যোগের পাশে কতটা আন্তরিকভাবে দাঁড়ায়। ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানোর সহজ; কিন্তু প্রকৃত শুভেচ্ছা হবে নিয়ম মেনে চলা, গ্রাহকদের দাবি দ্রুত পরিশোধ করা, আর বীমা খাতকে আস্থার জায়গায় ফিরিয়ে আনার কাজে সহযোগিতা করা। তবুও প্রশ্নটি থেকেই যায়—যারা এখনো শুভেচ্ছা জানায়নি, তাদের নীরবতা কি কেবল আনুষ্ঠানিক বিলম্ব, নাকি এর আড়ালে রয়েছে অন্য কোন সংকেত? সময়ই হয়তো তার উত্তর দেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews