মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

আজ সবাই বাবা দিবস পালন করছে। কিন্তু আমার জন্য কি সত্যিই বাবা দিবস আছে?

  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪৮ Time View

আজ সবাই বাবা দিবস পালন করছে। কিন্তু আমার জন্য কি সত্যিই বাবা দিবস আছে?

আরমান হোসেন ফয়সাল
লোহাগাড়ার প্রতিনিধি
চট্টগ্রাম জেলা

আজ সবাই বাবা দিবস পালন করছে। কিন্তু আমার জন্য কি সত্যিই বাবা দিবস আছে?
আমি কখনো বাবাকে দেখিনি। জন্মের আগেই তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাই বাবার মুখ কেমন ছিল, বাবার কণ্ঠস্বর কেমন ছিল, বাবার স্নেহ কেমন ছিল—কিছুই জানা হয়নি আমার। “বাবা” শব্দটা আমার কাছে শুধু একটি শব্দ নয়, এক গভীর শূন্যতার নাম।

যখন দেখি কেউ বাবাকে ডাকছে, বাবার সাথে হাসছে, গল্প করছে, তখন বুকের ভেতরটা হঠাৎ করে মোচড় দিয়ে ওঠে। মনে হয়, আমারও যদি একজন বাবা থাকতেন! হয়তো আমিও কারো কাঁধে মাথা রেখে বলতে পারতাম, “বাবা, আমি ক্লান্ত।”

জীবনের পথে অনেকেই অনেক স্বপ্ন দেখিয়েছে। বলেছে, “তুই বড় হবি, তোকে এটা করে দিব, ওটা করে দিব, তোকে কিছু চিন্তা করতে হবে না।” কিন্তু বাস্তবতা বড় কঠিন। বড় হওয়ার সাথে সাথে সবাই নিজের মতো ব্যস্ত হয়ে গেছে। আজ নিজের যুদ্ধ নিজেকেই লড়তে হচ্ছে।

তখন বুঝতে পারি, বাবা আসলেই একটা সন্তানের জন্য বটবৃক্ষের মতো। যার মাথার উপর বাবার ছায়া আছে, সে হয়তো কখনো বুঝবে না এই ছায়াহীন জীবনের কষ্ট কতটা গভীর। আর যার বাবা নেই, সে প্রতিদিন অনুভব করে জীবনের কতটা জায়গা ফাঁকা।

জানো বাবা, আমি খুব ক্লান্ত… অনেক সময় খুব একা লাগে… অনেক সময় মনে হয়, তুমি যদি পাশে থাকতে, তাহলে হয়তো এতটা কঠিন হতো না সবকিছু।

আজ বাবা দিবসে পৃথিবীর সব বাবার জন্য দোয়া রইল। আর আমার বাবার জন্যও—আল্লাহ যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।

বাবা, আমি আপনাকে কখনো দেখিনি, কিন্তু প্রতিদিন আপনাকে অনুভব করি। আর আজও খুব বেশি মিস করি.

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews