শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
Title :
ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন..

‎অপহরণ করে রাতভর মারধর, চাঁদা দাবির অভিযোগ সাংবাদিকের সংবাদ সম্মেলন

  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯১ Time View

বিষয়: সাংবাদিককে অপহরণ, মারধর, প্রাণনাশের হুমকি, চাঁদা দাবি ও জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি।

সম্মানিত সাংবাদিকবৃন্দ,
প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা এবং উপস্থিত সুধীজন,আমি মোঃ মহিদুল ইসলাম, জাতীয় সাপ্তাহিক এশিয়া বার্তা-ও দৈনিক প্রভাতী বাংলাদেশ এর বগুড়া জেলার সোনাতলা উপজেলা প্রতিনিধি। আজ আমি অত্যন্ত দুঃখ ও উদ্বেগের সঙ্গে আমার ওপর সংঘটিত একটি গুরুতর ঘটনার বিষয়ে আপনাদের অবহিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে স্থানীয় পশু চিকিৎসক বাদল ডাক্তার আমাকে তথ্য দেন যে, একটি বাড়িতে দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুতের লাইন অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। তথ্যের সত্যতা যাচাই এবং সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে আমি ঘটনাস্থলে যাই এবং সেখানে থাকা বৈদ্যুতিক খুঁটি ও…সোনাতলায় সাংবাদিককে আটকে রেখে রাতভর নির্যাতনের অভিযোগ, চাঁদা দাবি৩ লাখ ৪০ হাজার টাকা দাবির অভিযোগ, ৪০ হাজার টাকা গ্রহণ ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার দাবি; সুষ্ঠু তদন্ত, নিরাপত্তা ও ন্যায়বিচার চান সাংবাদিক মহিদুল ইসলামবগুড়ার সোনাতলা উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক মোঃ মহিদুল ইসলামকে জোরপূর্বক আটকে রেখে হাত-পা বেঁধে রাতভর মারধর, দেশীয় অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি, পরিবারের কাছে চাঁদা দাবি এবং সাদা রেভিনিউ স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া নির্যাতনের মুখে জোর করে বক্তব্য আদায় করে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ‘ভুয়া সাংবাদিক’ হিসেবে প্রচার করে পেশাগত ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগও করেছেন তিনি।ভুক্তভোগী মোঃ মহিদুল ইসলাম জাতীয় সাপ্তাহিক এশিয়া বার্তা ও দৈনিক প্রভাতী বাংলাদেশ-এর বগুড়া জেলার সোনাতলা উপজেলা প্রতিনিধি। এসব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।সাংবাদিক মহিদুল ইসলামের দেওয়া লিখিত বক্তব্য অনুযায়ী, গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে স্থানীয় পশু চিকিৎসক বাদল ডাক্তার তাঁকে বগুড়ার সোনাতলা উপজেলার তেকানি ইউনিয়নের চরখাবলিয়া গ্রামের মোঃ সালজার মিস্ত্রির বাড়িতে দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুতের লাইন অবৈধভাবে ব্যবহারের তথ্য দেন। ওই তথ্যের সত্যতা যাচাই ও সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে তিনি ঘটনাস্থলে গিয়ে বৈদ্যুতিক খুঁটি ও সংযোগের ভিডিও ধারণ করতে থাকেন।মহিদুল ইসলামের অভিযোগ, ভিডিও ধারণের একপর্যায়ে সালজার মিস্ত্রির ছেলে শাহাবুদ্দিন তাঁকে ভিডিও করতে দেখে তা মুছে ফেলতে বলেন। তাঁদের পল্লী বিদ্যুৎ অফিসে সংযোগের জন্য আবেদন করা হয়েছে এবং শিগগিরই বৈধ সংযোগ দেওয়া হবে বলে জানান তিনি। তবে সাংবাদিক মহিদুল ইসলাম ভিডিও মুছে ফেলতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।তিনি আরও অভিযোগ করেন, এ সময় সালজার মিস্ত্রি ও তাঁর ছোট ছেলে সবুজ তাঁকে উদ্দেশ করে চিৎকার করে বলতে থাকেন যে, তিনি ডাকাতি করতে এসেছেন। তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। এরপর তাঁকে জোরপূর্বক আটক করে হাত-পা বেঁধে সারারাত মারধর করা হয় বলে দাবি করেন তিনি।সাংবাদিক মহিদুল ইসলামের ভাষ্য, আটকে রাখার সময় তাঁকে দেশীয় অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অভিযুক্তরা তাঁদের শেখানো বক্তব্য দিতে বাধ্য করেন এবং তা না মানলে তাঁকে বস্তাবন্দী করে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেন।জীবন বাঁচানোর তাগিদে এবং নির্যাতনের ভয়ে তিনি তাঁদের কথামতো বক্তব্য দিতে বাধ্য হন বলে অভিযোগ করেন। তাঁর দাবি, ওই বক্তব্যে তাঁকে বলতে বাধ্য করা হয় যে, তিনি সেখানে টাকা নিতে গিয়েছিলেন এবং সেখানে কোনো অবৈধ বিদ্যুৎ সংযোগ নেই।পরবর্তীতে ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তাঁকে ‘ভুয়া সাংবাদিক’ হিসেবে প্রচার করা হয় বলে অভিযোগ করেন মহিদুল ইসলাম। এতে তাঁর সামাজিক মর্যাদা ও সাংবাদিকতার পেশাগত পরিচয় ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন তিনি।সাংবাদিকের অভিযোগ, ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাঁর পরিবারের কাছে ৩ লাখ ৪০ হাজার টাকা দাবি করা হয়। তাঁকে উদ্ধারের জন্য তাঁর বড় ভাই ওয়েস কুরুনী ৪০ হাজার টাকা নিয়ে ঘটনাস্থলে যান। ওই টাকা নেওয়ার পাশাপাশি আরও তিন লাখ টাকার জন্য তাঁর কাছ থেকে একটি সাদা রেভিনিউ স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার পর শারীরিকভাবে অসুস্থ হয়ে চিকিৎসা গ্রহণ করেন বলে জানান মহিদুল ইসলাম। একই সঙ্গে নিজের ও পরিবারের সদস্যদের জীবন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেন তিনি।মামলা দায়েরের প্রক্রিয়া চলমান, সুষ্ঠু তদন্তের দাবি
মহিদুল ইসলাম জানান, প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পর তিনি বিজ্ঞ জেলা আদালতে মামলা দায়েরের প্রক্রিয়ায় রয়েছেন। তিনি আইন নিজের হাতে তুলে নিতে চান না; বরং প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।তাঁর দাবিগুলো হলো—১. তাঁকে আটকে রেখে মারধর, নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে।২. তাঁর পরিবারের কাছে চাঁদা দাবির অভিযোগ তদন্ত করতে হবে।৩. ৪০ হাজার টাকা নেওয়া এবং আরও তিন লাখ টাকার জন্য সাদা রেভিনিউ স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ যাচাই করতে হবে।৪. জোরপূর্বক বক্তব্য আদায় এবং সেই বক্তব্যের ভিডিও প্রচারের বিষয়টি তদন্ত করতে হবে।৫. সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ‘ভুয়া সাংবাদিক’ হিসেবে প্রচার করে সম্মানহানির অভিযোগ খতিয়ে দেখতে হবে।৬. ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তির ভূমিকা নিরপেক্ষভাবে যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।৭. তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নিতে হবে।প্রমাণ উপস্থাপনে প্রস্তুত সাংবাদিক সাংবাদিক মহিদুল ইসলাম বলেন, তিনি কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতে চান না। তাঁর কাছে থাকা তথ্য, ভিডিও, চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও এবং মামলাসংক্রান্ত নথিপত্র তদন্তকারী কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে প্রস্তুত রয়েছেন।তিনি প্রশাসন, পুলিশ, আদালত ও সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্‌ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনা হোক। একই সঙ্গে সাংবাদিক সমাজের প্রতি ঘটনার প্রকৃত সত্য যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ জানান তিনি।সাংবাদিক মহিদুল ইসলামের বক্তব্য, “আমি ন্যায়বিচার চাই, প্রতিশোধ চাই না। আমি নিরাপত্তা চাই, কোনো অন্যায় সুবিধা চাই না।একজন সাংবাদিকের নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও স্বাধীনভাবে সংবাদ সংগ্রহের অধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ঘটনায় উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

‎
‎
‎
‎
‎
‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews