শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
Title :
সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

আফ্রিকার মোজাম্বিক প্রবাসী যুবদল নেতা ইলিয়াছকে লোহাগাড়ায় সংবর্ধনা।

  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২৯ Time View

আফ্রিকার মোজাম্বিক প্রবাসী যুবদল নেতা ইলিয়াছকে লোহাগাড়ায় সংবর্ধনা।

আরমান হোসেন ফয়সাল
লোহাগাড়ার প্রতিনিধি
চট্টগ্রাম জেলা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের সন্তান, আফ্রিকার মোজাম্বিক প্রবাসী যুবদল নেতা মো. ইলিয়াছ দেশে আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২৭ জুন) রাতে উপজেলার একটি রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলু।

এসময় তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। দেশের বাইরে থেকেও তারা নিজ এলাকার মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে অবদান রাখছেন। মোজাম্বিক প্রবাসী যুবদল নেতা মো. ইলিয়াছের মতো তরুণরা প্রবাসে থেকেও দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের পরিচয় দিচ্ছেন।

তিনি আরও বলেন, সংগঠনের প্রতি আনুগত্য, মানুষের কল্যাণে কাজ করা এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার মাধ্যমে ভবিষ্যতে আরও ভালো ভূমিকা রাখতে হবে। তিনি মো. ইলিয়াছের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম আবু সাঈদ চৌধুরী টিটু, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি তাজউদ্দিন আল নাজের ও মোরশেদ আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন পুটিবিলা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব রমজানুল কবির জয়, যুগ্ম আহ্বায়ক সাইমুন সেলিম, আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের প্রচার সম্পাদক ও সাধারণ সম্পাদক ও পদমর্যাদা ও লোহাগাড়া উপজেলা ছাত্রদল আরমান হোসেন ফয়সাল,ছাত্রদল নেতা সাকিব আল হাসান, যুবদল নেতা আবু ছিদ্দিক, মোজাহেরুল হক, কুতুব উদ্দিন সওদাগর, আব্দুল মোনাফ, লিয়াকত হাফেজ আহমদ সওদাগর, পুটিবিলা ইউনিয়ন যুবদল নেতা নুরুল আমিন, মো. পিয়ারু ও আব্দুল আজিজসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা প্রবাসী যুবদল নেতা মো. ইলিয়াছের সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তার আগামীর সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews