শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
Title :
লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

আল্লামা আব্দুল মুছাব্বির (রহ.) স্মরণে গাজীনগরে আলোচনা সভা

  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৩৫ Time View

আল্লামা আব্দুল মুছাব্বির (রহ.) স্মরণে গাজীনগরে আলোচনা সভা

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গাজীনগর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল মুছাব্বির (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত । বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মরহুমের বর্ণাঢ্য কর্মজীবন, দ্বীনি শিক্ষা বিস্তারে তাঁর অবদান এবং সমাজ গঠনে তাঁর ভূমিকার ওপর আলোচনা করেন দরগাহপুর মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আনোয়ার পাশা,দিরাই জামিয়ার নির্বাহী মুহতামিম মাওলানা ফখরুল ইসলাম,
অত্র মাদ্রাসার নির্বাহী মুহতামিম মাওলানা আবু হুরায়রা, নাযিমে তা’লিমাত মাওলানা আব্দুল হক, মাওলানা জুনাইদ আহমদ, পাথারিয়া মাদ্রাসার মাওলানা আব্দুর রকিব, মাওলানা মাসুম আহমদ এবং মাওলানা শামসুল হুদা নজিব।
এছাড়াও বক্তব্য রাখেন ফয়জুর রহমান, হারুনুর রশিদ ও হুমায়ূন কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের সন্তান জুবায়ের আহমদ (আব্দুল মুসাব্বির সাবেরের ছেলে)। এছাড়া উপস্থিত ছিলেন আব্দুল বছির, আব্দুল গফফার, আব্দুস সবুর, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা।
বক্তারা বলেন, মরহুম হযরত মাওলানা আব্দুল মুছাব্বির (রহ.) ছিলেন একজন নিবেদিতপ্রাণ আলেমে দ্বীন ও কোরআনের খাদেম। তাঁর প্রতিষ্ঠিত এই মাদ্রাসা আজও এলাকার দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা, দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews