
আশুলিয়া থানা ধীন গোমাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোহাম্মদ উজ্জ্বল খান স্টাফ রিপোর্টার ঢাকা
ডিবি (উত্তর), ঢাকা জেলা
তারিখ-০৮/০৭/২০২৬ খ্রি.
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক অভিযানে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ (চার) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) আরিফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৭/০৭/২০২৬ খ্রি. তারিখ ২১:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন গোমাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ আল আমিন (২০), পিতা- আমাল উদ্দিন, মাতা- রিজিয়া বেগম, সাং- দিয়াখালী (দেওয়ান মার্কেট), থানা- আশুলিয়া, জেলা- ঢাকাকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার মূল্য অনুমান (১৫,০০০/- পনের হাজার টাকা) গ্রেফতার করেন ।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৭/০৭/২০২৬ খ্রি. তারিখ ২৩:৩০ ঘটিকায় সাভার থানাধীন উত্তর কলমা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মোঃ স্বাধীন (২৪), পিতা-মোঃ শওকত, মাতা-সেলিনা বেগম, সাং-চর আগ্রাকুন্ডা, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া, এ/পি সাং-আউকপাড়া আদর্শগ্রাম, থানা- আশুলিয়া, জেলা-ঢাকা, ৩। মোঃ আল-আমিন (৩১), পিতা-মোঃ আলতাব, মাতা-ফাহিমা বেগম, সাং-বসন্তপুর, থানা-শৈলকুপা, জেলা-ঝিনাইদহ, এ/পি সাং-উত্তর কলমা, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৪। মনির হোসেন (২৩), পিতা-মৃত ফুল মিয়া, মাতা-মমতা বেগম, সাং-খামার দশলিয়া, থানা-সাদুল্যাহপুর, জেলা-গাইবান্ধার, এ/পি সাং-আউকপাড়া মন্দির, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদের ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার মূল্য অনুমান (১৫,০০০/- পনের হাজার টাকা) গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, বর্ণিত ২ নং আসামীর বিরুদ্ধে ১ টি মাদক মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।