শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

কক্সবাজারে টানা বর্ষণে ভয়াবহ পাহাড়ধস, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৮ জনসহ নি হ ত ৯

  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩৫ Time View

কক্সবাজারে টানা বর্ষণে ভয়াবহ পাহাড়ধস, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৮ জনসহ নিহত ৯

মোহাম্মদ আরিফ
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে টানা ভারী বর্ষণে ভয়াবহ পাহাড়ধসের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুসহ ৮ জন এবং কক্সবাজার শহরের ছাত্তার ঘোনা এলাকায় একজন রয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

সোমবার (৬ জুলাই) দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উখিয়ার জামতলী, কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পৃথক তিনটি পাহাড়ধসে একাধিক বসতঘর মাটিচাপা পড়ে। এসব ঘটনায় একই পরিবারের সদস্যসহ মোট ৮ জনের মৃত্যু হয়।

অন্যদিকে, ভোরে কক্সবাজার শহরের ছাত্তার ঘোনা এলাকায় পৃথক পাহাড়ধসে একই পরিবারের তিনজন চাপা পড়েন। স্থানীয়দের উদ্ধার অভিযানের পর হাসপাতালে নেওয়া হলে আলী আকবর নামে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

টানা বৃষ্টিতে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় উখিয়া উপজেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করে সতর্ক করছে। প্রশাসনের পক্ষ থেকে সবাইকে প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় অবস্থান না করার আহ্বান জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী আরও অন্তত দুই দিন ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। ফলে পাহাড়ধসের ঝুঁকি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews