শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
Title :
ঢালীস আম্বার নিবাসে মুন্সীগঞ্জ জেলা ৯৩ ব্যাচের মিলনমেলা ও বন্ধু আড্ডা অনুষ্ঠিত সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

কালিয়াকৈরে বোয়ালীতে সচেতন তরুণ ছাত্র-জনতার উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি

  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৩২ Time View

কালিয়াকৈরে বোয়ালীতে সচেতন তরুণ ছাত্র-জনতার উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি

​মোঃ রাশিদুল ইসলাম, প্রতিনিধি (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নে মাদকের থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে এক সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন (শুক্রবার) বিকাল ৪ ঘটিকায় বোয়ালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের অন্তর্গত রঘুনাথপুর বাজারে এই কর্মসূচির আয়োজন করে স্থানীয় সচেতন তরুণ ছাত্র-জনতা।
মাদক একটি অভিশাপ, মাদক কে না বলি, সুন্দর বাংলাদেশ গড়ি এই স্লোগান এবং বর্তমান ও আগামী প্রজন্মকে মাদকমুক্ত রাখতে সহায়তা করুন এই উদাত্ত আহ্বানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সচেতন তরুণ, ছাত্র ও সাধারণ মানুষের অংশগ্রহণে একটি র‍্যালি রঘুনাথপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে বাজার প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধীরগতির ধ্বংসের দিকে ঠেলে দেয়। বর্তমান ও আগামী প্রজন্মকে মাদকের অভিশাপ থেকে দূরে রাখতে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের ওপর নির্ভর করলেই চলবে না, বরং স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক এবং তরুণ সমাজকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুবসমাজকে সুস্থ ও সুন্দর জীবনের পথ দেখাতে খেলাধুলা ও সামাজিক সচেতনতা বাড়ানোর প্রতি জোর দেন বক্তারা।

​কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক নেতৃবৃন্দ এবং এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত থেকে এই মাদকবিরোধী আন্দোলনের প্রতি সংহতি ও একাত্মতা প্রকাশ করেন। এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে আগামীতেও এমন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক কমিটির তরুণরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews