শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
Title :
লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

কালিয়াকৈর উপজেলা জামালপুর চৌরাস্তা অটো টেম্পু মালিক ও শ্রমিক ইউনিয়নের যৌথ সমন্ময় কমিটি গঠন করা হয়।

  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৫৩ Time View

কালিয়াকৈর উপজেলা জামালপুর চৌরাস্তা অটো টেম্পু মালিক ও শ্রমিক ইউনিয়নের যৌথ সমন্ময় কমিটি গঠন করা হয়।

মোঃ নাজমুল আলম
উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর গাজীপুর। ২জুলাই ২০২৬ ইং।

সম্প্রতি কালিয়াকৈর উপজেলার জামালপুর চৌরাস্তা অটো টেম্পু মালিক ও শ্রমিক ইউনিয়নের এক যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এই সভার মাধ্যমে মালিক ও শ্রমিকদের পারস্পরিক সমন্বয়ে ইউনিয়নের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জনাব মোঃ হুমায়ুন কবির খান ।
শ্রম বিষয়ক সহ-সম্পাদক, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
জনাব মোঃ মিনার উদ্দিন।
সভাপতি গাজীপুর জেলা শ্রমিক ইউনিয়ন।

তিনি তার বক্তব্যে মালিক ও শ্রমিকদের মধ্যে সু,সম্পর্ক বজায় রাখা এবং যাত্রী সেবার মান উন্নয়নে নতুন কমিটিকে দিকনির্দেশনা প্রদান করেন।
এখানে ৩৭ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়। হুমায়ুন কবির খান অটো টেম্পু ও মালিক সমিতির নতুন কমিটি ঘোষণা করেন। অটো টেম্পু ও মালিকদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ কমিটি গঠন করা হয়।

অটো টেম্পু মালিক ইউনিয়নের নতুন কমিটি।
সভাপতিঃ হাজী মোহাম্মদ ইফতেখার কবির।
কার্যকরী সভাপতিঃ মোহাম্মদ আব্দুল মজিদ মিয়া।
সিনিয়র সহ সাধারণ সম্পাদকঃ মোহাম্মদ আমিনুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদকঃ মোঃ জহুরুল হক মানিক।

প্রধান অতিথি হুমায়ুন কবির খান বলেন, মালিক ও শ্রমিক একে অপরের পরিপূরক এই ইউনিয়নের নতুন কমিটি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে। এবং স্থানীয় পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা রাখি।
নতুন কমিটি নেতৃবৃন্দ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সচ্ছতা ও নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক মালিক ও শ্রমিক সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই নতুন কমিটির মাধ্যমে জামালপুর চৌরাস্তা পরিবহন খাতে একটি ইতিবাচক পরিবর্তন আসবে বলে স্থানীয়রা প্রত্যাশা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews