শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

কাহালুতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আব্দুল বারিক গ্রেফতার

  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৮৫ Time View

কাহালুতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আব্দুল বারিক গ্রেফতার
আল মামুন তালুকদার
বিশেষ প্রতিনিধি বগুড়া

বগুড়ার কাহালু পৌরসভার সাগাটিয়া নয়াপাড়া গ্রাম থেকে ৪ কেজি গাঁজাসহ আব্দুল বারিক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে কাহালু থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের নির্দেশনায় এসআই ব্রজেন চন্দ্র মাহাতো ও এএসআই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সাগাটিয়া নয়াপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে আব্দুল বারিকের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।
গ্রেফতারকৃত আব্দুল বারিক সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার ধানগড়া খাঁপাড়া গ্রামের মৃত আব্দুল বাছেদ ওরফে বাচ্চুর ছেলে।
কাহালু থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews