শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

কুমারখালীতে যুবকের মৃ ত্যু: পরিবারের দাবি, ফুটবল ম্যাচের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন

  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩৬ Time View

কুমারখালীতে যুবকের মৃত্যু: পরিবারের দাবি, ফুটবল ম্যাচের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন

(আব্দুর রহমান: স্টাফ রিপোর্টার)

সোমবার, ০৬ জুলাই কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় রতন (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, প্রিয় দল ব্রাজিলের পরাজয়ের পর বিভিন্ন কটাক্ষ ও ট্রলের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

সোমবার (০৬ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রতন ওই এলাকার হোসেন মিস্ত্রির ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে অনুষ্ঠিত ব্রাজিল ও নরওয়ের ফুটবল ম্যাচে ব্রাজিলের পরাজয়ের পর রতনকে হতাশ দেখা যায়। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ম্যাচ-পরবর্তী বিভিন্ন কটাক্ষ ও ট্রল তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। পরদিন সকালে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা হোসেন মিস্ত্রি জানান, রাতে খেলা দেখে রতন ঘুমাতে যান। সকালে অনেক ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরিবার সূত্রে জানা গেছে, রতন বিবাহিত ছিলেন। তার দুই মাস বয়সী একটি সন্তান রয়েছে।

কুমারখালী থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ম্যাচের ফলাফল ও পরবর্তী পরিস্থিতি নিয়ে রতন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিঃদ্রঃ আত্মহত্যার মতো ঘটনার পেছনে সাধারণত একাধিক সামাজিক, মানসিক ও ব্যক্তিগত কারণ কাজ করতে পারে। তাই একটি নির্দিষ্ট ঘটনাকেই মৃত্যুর একমাত্র কারণ হিসেবে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, যদি না তদন্তে তা নিশ্চিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews