শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
Title :
সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

কোটালীপাড়ায় উন্মুক্ত জলাশয় মাছের পোনা অবমুক্ত

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪৩ Time View

কোটালীপাড়ায় উন্মুক্ত জলাশয় মাছের পোনা অবমুক্ত

নৃপেন হালদার, কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন বিলের উন্মুক্ত জলাশয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছ।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২ টায় কোটালীপাড়া সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে মোট ১১৬৬ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অমুভুক্ত করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেক উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক এ মাছে পোনা অবমুক্ত করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্বুর রহমান শেখ রেহান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ সহ প্রমূখ উপস্থিত ছিলেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ বলেন, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় আজকে রুই, কাতলা ও মৃগেল মাছের  মাছের পোনা উপজেলা পরিষদ পুকুর সহ উপজেলার বিভিন্ন বিলের জলাশয় ১১৬৬ কেজি পোনা ছেড়েছি।আমি কোটালীপাড়া মৎস্যজীবীদের বিনয়ের সাথে অনুরোধ জানাব মাছগুলি বেড়ে ওঠার সময় দিতে হবে। আপনাদের জালে এই মাছ গুলি ধরা পড়লে আপনারা নাগরিক দায়িত্ব থেকে এই মাছগুলি ছেড়ে দিবেন। আমরা বিশ্বাস করি কোটালীপাড়ার বিল অনেক সমৃদ্ধ বিল। এই বিলে মাছগুলি ৫ থেকে ৬ মাস বিচরণ করতে পারে তাহলে প্রতিটি মাছ ১ কেজির কাছাকাছি চলে যাবে। তাহলে যারা মৎস্যজীবী আছে তারা এই মাছ ধরে স্বাবলম্বী হতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews