শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Title :
ঢালীস আম্বার নিবাসে মুন্সীগঞ্জ জেলা ৯৩ ব্যাচের মিলনমেলা ও বন্ধু আড্ডা অনুষ্ঠিত সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

খুলনা জেলা রেড ক্রিসেন্টের নতুন যুব কার্যনির্বাহী কমিটি অনুমোদন

  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২৯ Time View

খুলনা জেলা রেড ক্রিসেন্টের নতুন যুব কার্যনির্বাহী কমিটি অনুমোদন

মোঃসেলিম রেজা।
উপজেলা প্রতিনিধি, ডুমুরিয়া, খুলনা।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিটের নতুন যুব কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত কমিটিতে যুব প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী তাহসিন হাসান অংকন।

কমিটি অনুমোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মনিরুল ইসলাম বাপ্পি, ভাইস চেয়ারম্যান কে. এম. আশরাফুল আলম নান্নু, সেক্রেটারি এস. এ. রহমান বাবুল, কার্যনির্বাহী কমিটির সদস্য মইনুর রহমান মইন ও শেখ ফারুক, সিনিয়র যুব সদস্য মো. সহরব হোসেন এবং ইউনিট লেভেল অফিসার মো. তরিকুল ইসলাম।

নবগঠিত কমিটিতে উপ যুব প্রধান-১ হিসেবে মো. সাইফুদ্দিন আহমেদ এবং উপ যুব প্রধান-২ হিসেবে মো. নাহিদ গাজী দায়িত্ব পেয়েছেন।

প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন খায়রুজ্জামান মঈন এবং উপ-প্রধান হিসেবে শুভ্রদেব মণ্ডল।

প্রশিক্ষণ ও সহশিক্ষা কার্যক্রম বিভাগে বিভাগীয় প্রধান হয়েছেন ফারহানা আক্তার নওরিন এবং উপ-প্রধান মো. জাবির মাহমুদ।

আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগে বিভাগীয় প্রধান এফ. এ. ফাইম এবং উপ-প্রধান সানজিদা সাবরিন দায়িত্ব পালন করবেন।

দুর্যোগ ও মানবিক সাড়া বিভাগে বিভাগীয় প্রধান জি. এম. ফাহমিদ ফেরদৌস এবং উপ-প্রধান সুমাইয়া আক্তার দায়িত্ব পেয়েছেন।

স্বাস্থ্য বিভাগে বিভাগীয় প্রধান আবু তাহের মুস্তাকিম এবং উপ-প্রধান তৃষা খানম দায়িত্ব পালন করবেন।

এছাড়া, তহবিল সংগ্রহ বিভাগে বিভাগীয় প্রধান মো. হাফিজুর রহমান এবং উপ-প্রধান আবির মাহমুদ দায়িত্ব পেয়েছেন।

নবগঠিত যুব কার্যনির্বাহী কমিটির সদস্যরা মানবিক সেবা, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং যুব উন্নয়নে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews