শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
Title :
ঢালীস আম্বার নিবাসে মুন্সীগঞ্জ জেলা ৯৩ ব্যাচের মিলনমেলা ও বন্ধু আড্ডা অনুষ্ঠিত সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩ মা দ ক সেবীর কারাদণ্ড

  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৪৩ Time View

গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, মাদকের আড্ডা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল থেকে গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান কালে মাদক সেবনরত অবস্থায় আটক করে গোবিন্দগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের হীরকপাড়া এলাকার লিটনের ছেলে রাজু ইসলাম (২০) কে ধরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬ (১) ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই সাথে আরো ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের খানসাপাড়া এলাকার মৃত কাদের সরকারের ছেলে শহিদ মিয়া (২০) কে আটক করে একই ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও আরো ১০০ টাকা অর্থদণ্ড এবং পৌরসভার ৩নং ওয়ার্ডের ববনপুর এলাকার বিনয় চন্দ্র দাসের ছেলে সুজন চন্দ্র দাস (৩৫) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬ (৫) ধারায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও আরো ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews