
ঘাটাইলে রসুলপুর ইউনিয়নে অবৈধ জালবিরোধী অভিযান: ২২০০ মিটার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
আঃহালিম আতিক টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর
আঠারোচূডা বিলে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালবিরোধী মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। সোমবার (২২ জুন) পরিচালিত এ অভিযানে প্রায় ১ লাখ ২০হাজার টাকা মূল্যের ২২০০ মিটার নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ য়ায়েদ হোসাইন এর নেতৃত্বে আঠারোচূডা বিলে এ অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা যায়, বিল থেকে অবৈধভাবে মাছ শিকারের জন্য পাতা প্রায় ২২০০ মিটার চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।
অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তা জানান, চায়না দুয়ারি জাল নদীর জীববৈচিত্র্য এবং দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধির জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এসব রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।