শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
Title :
সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

চকরিয়ার বরইতলীতে নোহা-মোটরসাইকেল সং ঘ র্ষে নি হ ত ১, গুরুতর আ হ ত ২

  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২৬ Time View

চকরিয়ার বরইতলীতে নোহা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ২

মোহাম্মদ আরিফ
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া প্রবেশমুখে নোহা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৮ জুন) সকাল আনুমানিক ৮টা ৫৫ মিনিটে মোহাজেরপাড়া প্রবেশমুখে আমিন্নার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুব মোহাজেরপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত কালামের ছেলে। আহতরা হলেন একই এলাকার সাহেদ (মৃত কালামের ছোট ছেলে) ও রাসেল। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের দাবি, সড়কের পাশে লাকড়ির স্তুপ করে রাখার কারণে বিপরীত দিক থেকে আসা যানবাহন স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। এতে নোহা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews