বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা

চট্টগ্রাম বিভাগীয় প্রথম ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন: টেকনাফ ইউনিয়ন ভূমি অফিসের( তহসিলদার) আবুল কাশেম।

  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৮ Time View

চট্টগ্রাম বিভাগীয় প্রথম ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন: টেকনাফ ইউনিয়ন ভূমি অফিসের( তহসিলদার) আবুল কাশেম।

বেলাল উদ্দিন এম,এ
টেকনাফ প্রতিনিধি :
চট্টগ্রাম বিভাগের জেলা পর্যায়ের রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রথম ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণে কৃতিত্বের স্বাক্ষর রেখে দ্বিতীয় স্থান অর্জন করেছেন টেকনাফ ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) জনাব আবুল কাশেম।
প্রশিক্ষণ শেষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় রাজস্ব প্রশাসনের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাবা শারমিন জাহানের কাছ থেকে তিনি সম্মাননা স্মারক গ্রহণ করেন। এ অর্জনে তিনি গভীর আনন্দ প্রকাশ করে বলেন, এটি শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়; বরং টেকনাফের ভূমিসেবা গ্রহণকারী সাধারণ মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতার স্বীকৃতি।
তিনি ১৪/১২/২০২৫ ইংরেজি টেকনাফ ইউনিয়ন ভূমি অফিসে যোগদানের পর থেকেই জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন আবুল কাশেম। নামজারি, খাজনা আদায়, ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম তিনি আন্তরিকতা, স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে সম্পন্ন করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
দূর-দূরান্ত থেকে আগত ভূমিসেবা গ্রহণকারীরা তাঁর আন্তরিক আচরণ, দক্ষতা এবং সেবার মানে সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, তাঁর যোগদানের পর টেকনাফ ইউনিয়ন ভূমি অফিসে সেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে এবং সেবাপ্রার্থীরা হয়রানিমুক্ত পরিবেশে প্রয়োজনীয় সেবা পাচ্ছেন।
প্রশিক্ষণে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে টেকনাফের জনগণকে ভূমিসেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেছেন আবুল কাশেম। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় সহজ, দ্রুত ও মানসম্মত ভূমিসেবা পৌঁছে দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য।
টেকনাফের সর্বস্তরের ভূমিসেবা গ্রহণকারীরা তাঁর এ সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও তাঁর কর্মজীবনের ধারাবাহিক সাফল্য কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews