
ছাত্র-জনতার বিজয় দিবস উপলক্ষে কুমারভোগে বিএনপির বর্ণাঢ্য র্যালি ঐক্যের আহ্বান
আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।
ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নে বর্ণাঢ্য বিজয় র্যালি ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।বুধবার (৫ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।আয়োজক সূত্রে জানা যায়,র্যালিটি চন্দ্রের বাড়ি চৌরাস্তা বাজার থেকে শুরু হয়ে মাওয়া চৌরাস্তায় গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
কুমারভোগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো:কাউছার তালুকদারের সভাপতিত্বে কর্মসূচি অনুষ্ঠিত হয়।এতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লৌহজং থানা বিএনপির সহ-প্রচার সম্পাদক সেকেন্দার খান বাবু।
র্যালিতে অংশ নেন লৌহজং থানা বিএনপি মহিলা দলের সভাপতি রোকেয়া বেগমসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।অংশগ্রহণকারীরা ব্যানার,ফেস্টুন ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিজয়ের বার্তা তুলে ধরেন।সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কর্মসূচিতে ভিন্ন মাত্রা যোগ করে।র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাকে জনগণের গণতান্ত্রিক বিজয়ের প্রতীক হিসেবে উল্লেখ করেন।তারা বলেন,জনগণের আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে,তা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বক্তারা ভবিষ্যতে কোনো ধরনের স্বৈরশাসন বা কর্তৃত্ববাদী প্রবণতার পুনরাবৃত্তি রোধে সচেতন থাকার আহ্বান জানান।তারা আইনের শাসন,মানবাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
মতপার্থক্য থাকলেও দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্যের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন বক্তারা উন্নয়ন,শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধির আহ্বান জানানো হয়।বক্তারা বলেন,গণতান্ত্রিক চর্চা জোরদার হলেই দেশ এগিয়ে যাবে।র্যালিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন।ভবিষ্যতেও এ ধরনের গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।স্থানীয়দের মতে,বৃহৎ অংশগ্রহণের কারণে কর্মসূচিটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।সার্বিকভাবে বিজয় র্যালিটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।