শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

জামালপুরে মরহুম অ্যাডভোকেট শেখ মো. আবুল কালাম আজাদের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১০১ Time View

জামালপুরে মরহুম অ্যাডভোকেট শেখ মো. আবুল কালাম আজাদের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জামালপুর জেলা প্রতিনিধি।।
মোঃ আজাদ হোসেন নিপুঃ-
জামালপুর জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মণ্ডলীর সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিটের সাবেক সদস্য এবং জামালপুর জেলা আইনজীবী সমিতির বিশিষ্ট সিনিয়র অ্যাডভোকেট মরহুম শেখ মো. আবুল কালাম আজাদের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
২২ জুন ২০২৬ ইং , সোমবার দুপুর ০২:৩০টায় জামালপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেছে মরহুমের পরিবারবর্গ।
অনুষ্ঠানে মরহুম শেখ মো. আবুল কালাম আজাদের কর্মময় জীবন, আইন পেশায় তাঁর অবদান, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড এবং মানবিক গুণাবলি নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় ।
পরিবার সূত্রে জানা গেছে, মরহুম শেখ মো. আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে আইন পেশার পাশাপাশি সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে জামালপুরের আইনাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা আজও গভীরভাবে অনুভূত হচ্ছে।
মরহুমের পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনগণকে অনুষ্ঠানে উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়ায় শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ আলহাজ্ব তৌফিকুর রহমান বাদশাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোঃ
আমানউল্লাহ আকাশ,
মোঃ আব্দুল্লাহ,
বীর মুক্তিযোদ্ধা শওকত আলী
, মোঃ মাহফুজুর রহমান মন্টু,
সহ-সভাপতি মোঃ আঃ আওয়াল,
সহ সভাপতি মোঃ জামিল হাসান তাপস,
সাধারণ সম্পাদক মোঃ রিশাদ রেজুয়ান বাবু।
সঞ্চালনায় ছিলেন সহ সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন। দোয়া পরিচালনা করেন জজকোর্ট মসজিদের পেশ ইমাম।

উল্লেখ্য, অ্যাডভোকেট শেখ মো. আবুল কালাম আজাদ ১৯৬২ সালের ১ আগস্ট জন্মগ্রহণ করেন এবং ২০২৫ সালের ১৮ জুন ইন্তেকাল করেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews