শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

জুয়া, অনলাইন জুয়া, বেটিং, বন্ধে সংসদে ‘জুয়া প্রতিরোধ বিল, পাশ

  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৭০ Time View

জুয়া, অনলাইন জুয়া, বেটিং, বন্ধে সংসদে ‘জুয়া প্রতিরোধ বিল, পাশ

সুমন রায়
সৈয়দপুর উপজেলা প্রতিনিধি

অনলাইন জুয়া, অনলাইন বেটিংসহ এ ধরনের কার্যক্রম প্রতিরোধে জাতীয় সংসদে একটি বিল উপস্থাপন করা হয়েছে। এ বিলে এ ধরনের অপরাধের জন্য বিভিন্ন দণ্ডের বিধান রাখা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উপস্থাপন করেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন সভাপতিমন্ডলীর সদস্য জয়নুল আবেদীন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থাপিত বিলটি হচ্ছে, অনলাইন জুয়া, অনলাইন জুয়া, অনলাইন বেটিং সহ অনুরূপ কার্যক্রম প্রতিরোধ ও এতদসংক্রান্ত অপরাধের বিষয়ে দণ্ড প্রদানসহ আনুষাঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নের লক্ষ্যে একটি বিল, ‘জুয়া প্রতিরোধ বিল ২০২৬’। বিলটি স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উত্থাপন করেন।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী ‘জুয়া প্রতিরোধ বিল ২০২৬’ পরীক্ষা পূর্বক ৫ কর্মদিবসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানোর জন্য আবেদন করলে সেটি সর্বসম্মতক্রমে কণ্ঠ ভোটের মাধ্যমে স্থায়ী কমিটিতে পাঠানো হয়। স্থায়ী কমিটিতে পরীক্ষার পর সেটি সংসদে রিপোর্ট আকারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews