
ঝড়ে ক্ষতিগ্রস্ত আছিয়া বেগমকে নতুন ঘর উপহার দিলেন বিএনপি নেতা মাহমুদ
ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ
কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত বৃদ্ধা আছিয়া বেগম কে টিনশেড ঘর নির্মাণ করে দিলেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদ।
শনিবার (20 জুন) সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ঘরটি উদ্বোধন করে আছিয়া বেগমের কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন।
জানা যায়, গেল মাসের ২২মে রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের ছমিরের বাজার এলাকার আশ-পাশে দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে দ:মরুয়াদহ গ্রামের মৃত নুরুল হকের স্ত্রী বৃদ্ধা আছিয়া বেগমের(৭৯) বসত ঘরের ওপর একটি ইউক্যালিপ্টাস গাছ ভেঙ্গে পড়ে। এতে তার টিনশেড ঘরটি দুমরে মুচড়ে যায়,বসবাসের অনুপযোগী হয়ে পড়ে।
ঘটনার খবর শুনে মাহমুদ তাৎক্ষণিক ভাবে মুঠোফোনে খোঁজখবর নেন। পরে গত ৩০ মে দুপুরে আছিয়া বেগমের বাড়িতে যান তার সাথে সাক্ষাত করে নতুন ঘর র্নির্মাণের আশ্বাস দেন। পরবর্তীতে তার ব্যক্তিগত উদ্যোগে আছিয়া বেগমের জন্য নতুন টিনশেড ঘর নির্মাণ করেদেন।১৮ ফুট দৈর্ঘ্যের এবং ১৪ফুট প্রস্থের ঘর পেয়ে খুশি আছিয়া।