মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

টাঙ্গাইলের করটিয়ায় ‘চাঁদ সমতট সংঘ’-এর নতুন কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৫৬ Time View

টাঙ্গাইলের করটিয়ায় ‘চাঁদ সমতট সংঘ’-এর নতুন কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের করটিয়ার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘চাঁদ সমতট সংঘ’-এর দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬ এ নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুন) দুপুরে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

​অনুষ্ঠানে নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হালিম মাস্টার। এর আগে, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সংগঠনের সব পদের প্রার্থীদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।

​নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে মো. আবুল হাশেম এবং সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় মো. রফিকুল ইসলাম রুবেল দায়িত্ব গ্রহণ করেছেন। এছাড়া কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহ-সভাপতি মো. নুরুল আমিন ও মো. রফিকুল ইসলাম রফিক; সহ-সাধারণ সম্পাদক বাবু খুশি মোহন পাল ও মো. রফিকুল ইসলাম আমিন; কোষাধ্যক্ষ মো. আ. লতিফ তালুকদার; ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. শাহাদত হোসেন রানা; শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক মো. আব্দুস সালাম মিন্টু এবং দপ্তর ও সাহিত্য সম্পাদক চৌধুরী মো. বিন কাশেম তাপস। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আলহাজ মো. মঞ্জুরুল হক, সৈয়দ মাজেদুল আলম, খ. আমিরুল ইসলাম, মো. আবুল হোসেন ও মো. হুমায়ুন কবীর।

পরিচিতি সভায় বক্তারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নবনির্বাচিত কমিটিকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

​অনুষ্ঠানে সহকারী নির্বাচন কমিশনার মো. আবু রায়হান মিলন ও মো. রফিকুল ইসলাম রফিক, সংগঠনের সদ্য সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম তালুকদার, প্রতিষ্ঠাতা সদস্য মো. খালেকুজ্জামান চৌধুরী, মো. শহিদুর রহমান তালুকদার, বাবু পরেশ চন্দ্র পাল ও বীর মুক্তিযোদ্ধা মো. শামছুল আলম রাজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews