শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
Title :
লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

টেকনাফে অসহায় মানসিক ভারসাম্যহীন (পাগল) মানুষের হাতে খাবার বিতরন।

  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৪০ Time View

টেকনাফে অসহায় মানসিক ভারসাম্যহীন (পাগল) মানুষের হাতে খাবার বিতরন।

বেলাল উদ্দিন এম,এ
টেকনাফ প্রতিনিধি।।

টেকনাফের অন্যতম মানবিক সংগঠন নাফ বন্ধুত্বের বন্ধন টেন স্টার-এর উদ্যোগে মানসিক ভারসাম্যহীন ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

টেকনাফ পৌরসভার বিভিন্ন অলিগলি ও সড়কে অবস্থানরত মানসিক ভারসাম্যহীন ও অসহায় মানুষের কাছে গিয়ে খাবার পৌঁছে দেন টেন স্টার সংগঠনের সদস্যরা। এ সময় প্রায় ৫০ জন মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেওয়া হয়।

সংগঠনের দায়িত্বরত মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। সমাজের অবহেলিত ও অসহায় মানুষের মুখে একবেলা খাবার তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আজ প্রায় ৫০ জন মানসিক ভারসাম্যহীন মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংগঠনের দায়িত্বরত মো. ইউনুছ বলেন, সমাজের অবহেলিত, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। সবাই নিজ নিজ অবস্থান থেকে মানবিক কাজে এগিয়ে এলে একটি সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

দায়িত্বরত মোঃ আমিন বলেন, ভারসাম্যহীন রোগীদের চিকিৎসা বাসস্থান সহ তাদের যে সমস্যা রয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখতে ভবিষ্যতেও অসহায়, পথচারী ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

সংগঠনের সিনিয়র সদস্য মোঃ ইসমাইলের পিতার ইছালী সওয়াবের উদ্দেশ্যে ৫০ প্যাকেট খাবার ও ৫০ টি পানির বোতল মানসিক ভারসাম্যহীন পাগল মানুষের মাঝে বিতরণ করা হয়। এ সময় সার্বিক সহযোগিতা করেন টেন স্টারের সংগঠনের সদস্যরা।

স্থানীয়রা সংগঠনটির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলো এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews