শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
Title :
লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

টেকনাফে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৩৫ Time View

টেকনাফে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

​মোহাম্মদ রায়হান ইসলাম, উপজেলা প্রতিনিধি (টেকনাফ):

কক্সবাজারের টেকনাফে ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় কৃষকদের কৃষি উৎপাদনে উদ্বুদ্ধ ও সহায়তা করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন । কক্সবাজার-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী এমপি।
এবং প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন:
​”বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। টেকনাফের মাটিকে সোনার মাটিতে পরিণত করতে এবং কৃষকের অধিকার প্রতিষ্ঠা করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো কৃষক যেন তাঁর ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করা হবে।”
​উক্ত উদ্বোধনী সমাবেশে স্থানীয় বিপুল সংখ্যক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক- উপস্থিত ছিলেন। এছাড়া এলাকার বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষি কর্মকর্তা এবং সাধারণ জনগণ এই সময় উপস্থিত থেকে কৃষকদের উৎসাহ প্রদান করেন

কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য একটাই
​উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে উপজেলার প্রান্তিক চাষিদের কৃষি খরচ কমিয়ে ফলন বাড়ানোর লক্ষ্যে উন্নত মানের বীজ, চারা এবং প্রয়োজনীয় রাসায়নিক সার সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। উপস্থিত কৃষকেরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং সময়মতো সার ও বীজ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews