বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
Title :
সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা মুকসুদপুরে আগুনে পুড়ল দুই বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা উলিপুরের ৫০ হাজার বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে

টেকনাফে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি শান্তিপূর্ণভাবে পালিত।

  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১২ Time View

টেকনাফে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি শান্তিপূর্ণভাবে পালিত।

বেলাল উদ্দিন এম,এ
টেকনাফ প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে টেকনাফ উপজেলায় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নে আলোচনা সভা, মতবিনিময় ও শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় টেকনাফ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন, সাবরাং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সাবরাং ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীনুরুল আলম। সাবরাং ইউনিয়ন যুবদলের নেতা আবদুস শরীফ ও আবদুল গফুর,সব্বির আহমেদ সাবরাং ইউনিয়ন বিএনপির সভাপতি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। হাসান ছিদ্দিকি এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ঐক্য, শৃঙ্খলা ও জনগণের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভা শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ মিছিল বের করা হয়। মিছিলটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews