শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
Title :
শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

টেকনাফে টানা মুষলধারে বৃষ্টি, পাহাড়ধসের শঙ্কা: জনদুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২৯ Time View

টেকনাফে টানা মুষলধারে বৃষ্টি, পাহাড়ধসের শঙ্কা: জনদুর্ভোগে নিম্ন আয়ের মানুষ
মোহাম্মদ রায়হান ইসলাম
টেকনাফ উপজেলা প্রতিনিধি

টানা মুষলধারে বৃষ্টিতে টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়কে পানি জমে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও দিনমজুরদের দুর্ভোগ বেড়েছে।

অবিরাম বর্ষণের কারণে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি বিভিন্ন সড়কে পানি জমে চলাচল ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে বৃষ্টির পানি ঢুকে পড়ায় ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে, টানা বৃষ্টিতে পাহাড়ঘেরা এলাকাগুলোতে ভূমিধসের ঝুঁকি বেড়েছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে জেলেদের গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে টেকনাফ উপকূলসহ দক্ষিণ-পূর্বাঞ্চলে আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews