
টেকনাফে বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।
বেলাল উদ্দিন এম,এ
টেকনাফ উপজেলা প্রতিনিধি।
অদ্য ০৪ জুলাই ২০২৬ খ্রি: তারিখ শনিবার টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় টেকনাফ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ এবং মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় কক্সবাজার-৪ আসনের মাননীয় সংসদ সদস্য (এমপি) মহোদয়, কক্সবাজার জেলা প্রশাসক সহ বাংলাদেশ সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, কোস্ট গার্ড এবং স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টেকনাফ অঞ্চলের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।