
ডাকাতি মামলার পলাতক আসামি বাবলা ফকিরকে গ্রেফতার করেছে র্যাব-১২
জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম থানায় দায়ের করা একটি ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. বাবলা ফকির (৩৭)কে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিএসসি বগুড়া।
র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে বগুড়া সদর উপজেলার চক সূত্রাপুর হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নন্দীগ্রাম থানার একটি ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. বাবলা ফকিরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বাবলা ফকির বগুড়া সদর উপজেলার চক সূত্রাপুর এলাকার বাদুরতলা (কুলিপট্টি) এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে। তিনি নন্দীগ্রাম থানার এফআইআর নং-১৭ (তারিখ: ১৮ মে ২০২৬), জিআর নং-৬৭-এর ডাকাতি মামলার (পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারা) তদন্তে প্রাপ্ত আসামি বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, গ্রেফতার এড়াতে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নন্দীগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপরাধ দমনে র্যাবের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।