
ঢাকার ধামরাই প্রেস ক্লাবের সামনে ধামরাই উপজেলা কমিটি মহিলা দলের মানববন্ধন
মোঃ আসাদুজ্জামান
ভ্রাম্যমান প্রতিনিধি
ঢাকা জেলা
ঢাকা জেলার ধামরাই থানা রোড প্রেস ক্লাবের সামনে ধামরাই উপজেলা কমিটি মহিলা দলের এক মানববন্ধন শুরু হয়।উক্ত মানববন্ধনে ঢাকা জেলার মহিলা দলের সভাপতি শামীম রহমান (রাহীম) ও সাধারণ সম্পাদক সুলতানা খন্দকারকে অবাঞ্ছিত ঘোষণা করে এই মানববন্ধন এর আয়োজন করা হয়।শুধু তাই নয় এরা ঝাড়ু হাতে নিয়ে মিছিল এর মতো করে এই মানববন্ধন এর আয়োজন করে।তারা এই কমিটিকে বিলুপ্ত ঘোষণা করার লক্ষ্যে এই মানববন্ধন করে এবং সংবাদ সম্মেলন এর আয়োজন করে বক্তব্য রাখেন।