শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
Title :
সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

দক্ষিণ বলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধ প্রত্যয়।

  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৫২ Time View

দক্ষিণ বলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধ প্রত্যয়।

আব্দুল ওয়াহাব, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ (৩০ জুন) অভিভাবক সমাবেশ ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) গঠন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও প্রভাষক মো. আব্দুর রাজ্জাক। এছাড়া বক্তব্য দেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. নুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত হাবিলদার মো. ময়নুল হক এবং সাবেক ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা।
বক্তারা বলেন, একটি বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়, তাদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলাবোধ, মানবিক গুণাবলি এবং মানসিক বিকাশ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য বাস্তবায়নে বিদ্যালয় কর্তৃপক্ষ যে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে, অভিভাবক সমাবেশ তারই একটি ইতিবাচক উদ্যোগ।
সভা শেষে অভিভাবকদের মতামতের ভিত্তিতে বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। উপস্থিত অভিভাবকরা নবগঠিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews