শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Title :
সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তি :বিদায়ী সংবর্ধনায় সিক্ত কাজী ছহল আহমেদ (দিলু)

  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৬২ Time View

দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তি :বিদায়ী সংবর্ধনায় সিক্ত কাজী ছহল আহমেদ (দিলু)

মো. জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি, শেরপুর

দীর্ঘ কর্মজীবনের সফল ও গৌরবময় অধ্যায়ের সমাপ্তি টানলেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির কর্মসূচি পরিচালক কাজী ছহল আহমেদ (দিলু)।
মঙ্গলবার সকালে সংস্থার ড্রিম সেন্টারে তাঁর শেষ কর্মদিবস উপলক্ষে এক আন্তরিক ও আবেগঘন বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল এবং সঞ্চালনা করেন কোহিনূর বেগম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মদক্ষতা, সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের অনন্য সমন্বয়ে কাজী ছহল আহমেদ (দিলু) দীর্ঘদিন ধরে স্বাবলম্বী উন্নয়ন সমিতির উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব, বিচক্ষণতা ও কর্মনিষ্ঠা শুধু প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করেনি, সহকর্মীদের কাছেও তাঁকে একজন আদর্শ অভিভাবক, দক্ষ সংগঠক ও অনুপ্রেরণার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
বক্তারা আরও বলেন, তাঁর অবসর গ্রহণে প্রতিষ্ঠান একজন অভিজ্ঞ, দক্ষ ও নিবেদিতপ্রাণ কর্মকর্তাকে হারালেও সমাজ উন্নয়ন ও মানবকল্যাণে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ভবিষ্যতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কাজী ছহল আহমেদ (দিলু)-কে সম্মাননা স্মারক, ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এ সময় সহকর্মীরা তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের নানা স্মৃতিচারণ করেন এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় অবসরজীবন কামনা করেন।বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সংস্থার পরিচালক, ব্যবস্থাপক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews